1. aparadhdristi1@gmail.com : admi2017 :
  2. editor@aparadhdristi.com : Aparadh Dristi : Aparadh Dristi
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রভাবশালী জামায়াত নেতার দখলে থাকা সরকারি রাস্তা বন্ধঃ জনদুর্ভোগে মুন্সীরহাটের হাজারো মানুষ! শুভপুর ইউনিয়নকে মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য নির্বাচনে অংশগ্রহনের মনোভাব প্রকাশ করেছেন….মোহন সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক ১জন ফটিকছড়ি ওসির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগ ‘ভিত্তিহীন’…দাবি ওসি’র চৌদ্দগ্রামে জ্বালানি তেল বিক্রির ব্যাপক অনিয়মের অভিযোগ পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের একজন ভয়ংকর অপরাধী কালা পাপ্পু কুমিল্লা- ১১ চৌদ্দগ্রাম আসনে ৩৬টি ভোট কেন্দ্রে জাল ভোটের অভিযোগ চৌদ্দগ্রামে বিএনপির নির্বাচনী জনসভায় জনতার ঢল; পরিবর্তনের ডাক কামরুল হুদার দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো চৌদ্দগ্রামের আলোচিত সেই সরকারী জায়গা লাশ দাফন করতে না দেয়ার ঘটনা- এখন চোরের মায়ের বড় গলায় রূপ নিয়েছে!

বরগুনার তালতলীতে গৃহবধূর গরু লুট, বাধা দেওয়ায় হত্যার হুমকি; প্রশাসনের নিষ্ক্রিয়তায় সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার

এইচ এম রবিউল: বরগুনার তালতলীতে এক গৃহবধূর বাড়ি থেকে প্রকাশ্যে গরু লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ সন্ত্রাসীরা। বাধা দিতে গেলে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মোসাঃ দিথি বেগম। গত এক বছরে প্রশাসনের বিভিন্ন যায়গায় অভিযোগ করেও কোনো ব্যবস্থা না পেয়ে রবিবার সকালে তালতলী সাংবাদিক ফোরামে সংবাদ সম্মেলন করেন তিনি।

লিখিত অভিযোগে তিনি জানান, গত বছরের ২৪ নভেম্বর বিকেলে স্থানীয় রিয়াজ মৃধা, মাহবুবসহ কয়েকজন সন্ত্রাসী তার খামারে হামলা চালিয়ে প্রায় ৯০ হাজার টাকা মূল্যের দুটি গরু লুট করে। এসময় তাকে ‘লাশ নদীতে ভাসবে’ বলে হুমকি দেওয়া হয়।

দিথি বেগম বলেন, স্বামী বাড়ির বাইরে থাকায় তিনি ও তার শিশুরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে তিনি তিন দফা দাবি জানান, হামলাকারীদের গ্রেপ্তার, লুট হওয়া সম্পদ ফেরত এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে তার স্বামী মো. আল আমীন, দেবর রাসেল ও প্রতিবেশী সেলিম রেজা হাওলাদার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 AparadhDristi
Theme Customized By BreakingNews