1. aparadhdristi1@gmail.com : admi2017 :
  2. editor@aparadhdristi.com : Aparadh Dristi : Aparadh Dristi
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রভাবশালী জামায়াত নেতার দখলে থাকা সরকারি রাস্তা বন্ধঃ জনদুর্ভোগে মুন্সীরহাটের হাজারো মানুষ! শুভপুর ইউনিয়নকে মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য নির্বাচনে অংশগ্রহনের মনোভাব প্রকাশ করেছেন….মোহন সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক ১জন ফটিকছড়ি ওসির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগ ‘ভিত্তিহীন’…দাবি ওসি’র চৌদ্দগ্রামে জ্বালানি তেল বিক্রির ব্যাপক অনিয়মের অভিযোগ পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের একজন ভয়ংকর অপরাধী কালা পাপ্পু কুমিল্লা- ১১ চৌদ্দগ্রাম আসনে ৩৬টি ভোট কেন্দ্রে জাল ভোটের অভিযোগ চৌদ্দগ্রামে বিএনপির নির্বাচনী জনসভায় জনতার ঢল; পরিবর্তনের ডাক কামরুল হুদার দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো চৌদ্দগ্রামের আলোচিত সেই সরকারী জায়গা লাশ দাফন করতে না দেয়ার ঘটনা- এখন চোরের মায়ের বড় গলায় রূপ নিয়েছে!

দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার

মাঈন উদ্দিন মাসুদঃ কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো- এবার নির্বাচনে ভোটের পাশাপাশি আপনাদের আরো কিছু কাজ করতে হবে। নির্বাচনের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাতে করবেন।

তারপর ভোটের লাইনে দাঁড়িয়ে ধানের শীষে ভোট দিবেন। ভোট দেওয়ার পর ভোট শেষ হওয়া পর্যন্ত সবাই ভোট কেন্দ্রে অবস্থান করবেন। কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে তাই কেন্দ্র এবং ব্যালট বাক্স পাহারা দিবেন।’

রবিবার (২৫ জানুয়ারি) রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে এইচ. জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘বর্তমানে দেশে বেকার সমস্যাই অন্যতম সমস্যা। বিএনপি সরকার গঠন করলে দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি। আমরা দেশের মানুষকে ধোঁকা দিয়ে কোন লাভ আছে? বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল। দেশ চালানোর আমাদের অভিজ্ঞতা আছে। আমরা মানুষকে জবান দিচ্ছি, চেষ্টা করবো সেটা রাখার জন্য। প্রান্তিক মাঝারি কৃষক ভাই যারা আছে আমরা আগে তাদের কাছে পৌঁছাতে চাই। আমরা প্রান্তিক কৃষকদের জন্য কৃষি কার্ড এর ব্যবস্থা করবো।’
তিনি বলেন, ‘বেকারদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করতে চাই। ঘরে বসে আমাদের মা বোনেরা বিভিন্ন জিনিস তৈরি করে আমরা তাদের ছোট ছোট ব্যাংক ঋণের ব্যবস্থা করবো এবং তৈরি করা সেই জিনিসগুলো বিদেশে রপ্তানির ব্যবস্থা করবো। আমাদের আশে পাশে অনেক মানুষ আছে যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের পাশে থাকেন। তারা হলেন বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেম। আমরা ক্ষমতায় গেলে তাদের মাসে মাসে একটি সম্মানী ভাতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করো।’ তারেক রহমান আরো বলেন, ‘আমরা আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের সমালোচনা করতে চাই না। কারণ তাদের সমালোচনা করে আমার কোন লাভ নেই। আমরা ক্ষমতায় গেলে এই দেশের জনগণের জন্য কি করবো মানুষ তা জানতে চায়। অন্যের গিবত করলে কি তাতে পেট ভরবে? অন্য রাজনৈতিক দল শুধু বিএনপির সমালোচনাই করে। আমরা সরকার গঠন করলে ওয়ান, টু, থ্রি করে জনগণকে দেওয়া আমাদের সেই ওয়াদাগুলো বাস্তবায়ন কাজ শুরু করবো। কে কি বললো তাতে আমাদের কিছু যায় আসে না।’
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের অবস্থার যে পরিবর্তন হয়েছে, সেই সাথে মানুষ তাদেরও পরিবর্তন চায়। তাদের সন্তান যেহেতু ভালো শিক্ষা পায়, পরিবার যেন ভালো থাকে, তারা যেন নিরাপত্তার সাথে ব্যবসা বাণিজ্য আর চাকরি করতে পারে তারা সেই পরিবর্তন চায়। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করতে হবে। মা বোনদের চিকিৎসার সুবিধার্থে আমরা ১ লাখ হেলথ কার্ড করবো।’
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুল হুদার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন— জাতীয় পার্টির (কাজী জাফর) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ, কুমিল্লার ১১টি সংসদীয় আসনের নির্বাচনী সমন্বয়ক আমিন উর রশিদ ইয়াছিন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 AparadhDristi
Theme Customized By BreakingNews