1. aparadhdristi1@gmail.com : admi2017 :
  2. editor@aparadhdristi.com : Aparadh Dristi : Aparadh Dristi
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রভাবশালী জামায়াত নেতার দখলে থাকা সরকারি রাস্তা বন্ধঃ জনদুর্ভোগে মুন্সীরহাটের হাজারো মানুষ! শুভপুর ইউনিয়নকে মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য নির্বাচনে অংশগ্রহনের মনোভাব প্রকাশ করেছেন….মোহন সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক ১জন ফটিকছড়ি ওসির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগ ‘ভিত্তিহীন’…দাবি ওসি’র চৌদ্দগ্রামে জ্বালানি তেল বিক্রির ব্যাপক অনিয়মের অভিযোগ পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের একজন ভয়ংকর অপরাধী কালা পাপ্পু কুমিল্লা- ১১ চৌদ্দগ্রাম আসনে ৩৬টি ভোট কেন্দ্রে জাল ভোটের অভিযোগ চৌদ্দগ্রামে বিএনপির নির্বাচনী জনসভায় জনতার ঢল; পরিবর্তনের ডাক কামরুল হুদার দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো চৌদ্দগ্রামের আলোচিত সেই সরকারী জায়গা লাশ দাফন করতে না দেয়ার ঘটনা- এখন চোরের মায়ের বড় গলায় রূপ নিয়েছে!

চৌদ্দগ্রামে বিএনপির নির্বাচনী জনসভায় জনতার ঢল; পরিবর্তনের ডাক কামরুল হুদার

  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৩ বার

জি এস পিন্টু: কুমিল্লা-১১ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি শনিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হওয়া নির্বাচনী জনসভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম- সাধারন সম্পাদক কামরুল হুদা। বিএনপি মনোনীত প্রার্থী মোঃ কামরুল হুদার নির্বাচনী জনসভায় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী, যুবক, শ্রমজীবী মানুষ ও সাধারণ ভোটার অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা বলেন, চৌদ্দগ্রামের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। জলাবদ্ধতা, গ্যাস সংকট, বেকারত্ব ও নাগরিক সেবার দুরবস্থায় জনগণ আজ দিশেহারা। এই পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করা।”


কামরুল হুদা আরো বলেন,“ধানের শীষ কোনো দলের প্রতীক নয়, এটি জনগণের মুক্তির প্রতীক। আপনারা যদি ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেন, তাহলে কুমিল্লা-১১ আসনকে একটি আধুনিক, বাসযোগ্য ও জনকল্যাণমুখী এলাকায় রূপান্তর করা হবে—ইনশাআল্লাহ।”
মুন্সীরহাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমানের নেতৃত্বকে পছন্দ করে, জামায়াত ইসলামী দলকে বিসর্জন দিয়ে বিএনপিতে অসংখ্য নেতাকর্মী যোগদান করেছেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মজিবুর রহমান তার বক্তব্যে বলেছেন, নির্বাচনী জনসভা প্রমাণ করে কুমিল্লা-১১ আসনে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ পরিবর্তন চায়, জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়।”
নির্বাচনী জনসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষে নেতৃবৃন্দ জনগণের প্রতি ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি সহ সাধারন সম্পাদক মীর আলমগীর হোসেন বলেছেন, বিএনপিতে কোনো বিভাজন নেই। ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে নেতাকর্মীরা সাধারন জনগনকে নিয়ে আজ ঐক্যবদ্ধ। চৌদ্দগ্রামের ধানের শীষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেটা ঠেকানোর শক্তি কারও নেই। চৌদ্দগ্রাম তথা দেশের মানুষ বিগত ১৭ বছর ভোট দিতে পারে নাই। কোটি কোটি তরুণ-তরুণী এবার প্রথম ভোট দেবে। এই প্রথম ভোটই তারা ধানের শীষে দেবে।

মীর আলমগীর হোসেন আরো বলেছেন, বিএনপি ছাড়া অন্য কেউ অতীতে দেশের জনগণকে নিয়ে ভাবেনি, জনগণের স্বার্থরক্ষায় কাজ করেনি। বিএনপিই একমাত্র দল। এই দলটি ক্ষমতায় থাকুক আর বিরোধী দলে থাকুক, দেশের মানুষের স্বার্থে সর্বদা প্রফুল্লচিত্তে কাজ করছে। আগামীতেও জাতির উন্নত ভবিষ্যত গঠনে ১২ ফেব্রুয়ারীর নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ একটি দিন। আগামী ৫ বৎসর চৌদ্দগ্রামের উন্নয়নের নিশ্চিত করার জন্য ক্লীন ইমেজের ব্যক্তিত্ব, উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, ধানের শীষের প্রার্থী, মোঃ কামরুল হুদাকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য সকলের প্রতি  উদাত্ত আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 AparadhDristi
Theme Customized By BreakingNews