1. aparadhdristi1@gmail.com : admi2017 :
  2. editor@aparadhdristi.com : Aparadh Dristi : Aparadh Dristi
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রভাবশালী জামায়াত নেতার দখলে থাকা সরকারি রাস্তা বন্ধঃ জনদুর্ভোগে মুন্সীরহাটের হাজারো মানুষ! শুভপুর ইউনিয়নকে মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য নির্বাচনে অংশগ্রহনের মনোভাব প্রকাশ করেছেন….মোহন সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক ১জন ফটিকছড়ি ওসির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগ ‘ভিত্তিহীন’…দাবি ওসি’র চৌদ্দগ্রামে জ্বালানি তেল বিক্রির ব্যাপক অনিয়মের অভিযোগ পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের একজন ভয়ংকর অপরাধী কালা পাপ্পু কুমিল্লা- ১১ চৌদ্দগ্রাম আসনে ৩৬টি ভোট কেন্দ্রে জাল ভোটের অভিযোগ চৌদ্দগ্রামে বিএনপির নির্বাচনী জনসভায় জনতার ঢল; পরিবর্তনের ডাক কামরুল হুদার দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো চৌদ্দগ্রামের আলোচিত সেই সরকারী জায়গা লাশ দাফন করতে না দেয়ার ঘটনা- এখন চোরের মায়ের বড় গলায় রূপ নিয়েছে!

ক্যারিবীয়দের বিপক্ষে নামছে বাংলাদেশ

  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৭৩ বার

অপরাধ দৃষ্টি ডেস্ক » ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ (সোমবার) সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও নাগরিক চ্যানেল।

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দু’টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পর আগামী মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। এই দুই সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সেরে নেওয়ার পরিকল্পনা বাংলাদেশের।

টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। সর্বশেষ চার সিরিজই জিতেছে টাইগাররা। শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের পর সর্বশেষ সিরিজে আফগানিস্তানকে হারায় টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা পঞ্চম সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ।

সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে হারে তারা। তবে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা। সাম্প্রতিক পারফরম্যান্স ও সর্বশেষ সিরিজে হোয়াইটওয়াশের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

নিয়মিত অধিনায়ক লিটন দাস দলে ফেরায় উজ্জীবিত বাংলদেশ। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে সর্বশেষ এশিয়া কাপের শেষ দিকে এবং সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি লিটন।

ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন লিটন। টি-টোয়েন্টিতে সর্বশেষ ৭ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক লিটন। বিশ্বকাপের প্রস্তুতির জন্য ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজকে গুরুত্বসহকারে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘সত্যি বলতে, সামনের দুই সিরিজ আমাদের খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জিং হবে। এই দুই সিরিজে ভালো পারফরম্যান্স করলে বিশ্বকাপে আমরা উপকৃত হবো।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতলে জয়-হারের পরিসংখ্যানে ক্যারিবীয়দের সমান হবে বাংলাদেশ। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৯বার মুখোমুখি হয়েছে দু’দল। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৯টিতে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম আগস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, র‌্যামন সিমন্ডস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 AparadhDristi
Theme Customized By BreakingNews