কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আগামী ‘তারুণ্যের উৎসব ২০২৫’ সফলভাবে উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম।
এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও সূধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ‘তারুণ্যের উৎসব ২০২৫’ হবে তরুণ প্রজন্মের সৃজনশীলতা, নেতৃত্ব ও ইতিবাচক চিন্তাধারার বিকাশের এক মহামিলন। এ উৎসবের সফল আয়োজনে সবাইকে আন্তরিকভাবে অংশগ্রহণ করতে হবে।’
তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর ও অংশগ্রহণকারীদের উৎসবের যাবতীয় প্রস্তুতি গুরুত্ব সহকারে সম্পন্ন করার আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত ব্যক্তিরা উৎসবকে সফল ও সার্থক করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Leave a Reply