1. aparadhdristi1@gmail.com : admi2017 :
  2. editor@aparadhdristi.com : Aparadh Dristi : Aparadh Dristi
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রভাবশালী জামায়াত নেতার দখলে থাকা সরকারি রাস্তা বন্ধঃ জনদুর্ভোগে মুন্সীরহাটের হাজারো মানুষ! শুভপুর ইউনিয়নকে মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য নির্বাচনে অংশগ্রহনের মনোভাব প্রকাশ করেছেন….মোহন সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক ১জন ফটিকছড়ি ওসির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগ ‘ভিত্তিহীন’…দাবি ওসি’র চৌদ্দগ্রামে জ্বালানি তেল বিক্রির ব্যাপক অনিয়মের অভিযোগ পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের একজন ভয়ংকর অপরাধী কালা পাপ্পু কুমিল্লা- ১১ চৌদ্দগ্রাম আসনে ৩৬টি ভোট কেন্দ্রে জাল ভোটের অভিযোগ চৌদ্দগ্রামে বিএনপির নির্বাচনী জনসভায় জনতার ঢল; পরিবর্তনের ডাক কামরুল হুদার দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো চৌদ্দগ্রামের আলোচিত সেই সরকারী জায়গা লাশ দাফন করতে না দেয়ার ঘটনা- এখন চোরের মায়ের বড় গলায় রূপ নিয়েছে!

শুভপুর ইউনিয়নকে মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য নির্বাচনে অংশগ্রহনের মনোভাব প্রকাশ করেছেন….মোহন

  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৯৫ বার

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী আমেজ ধীরে ধীরে জোরালো হয়ে উঠছে। সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ইতোমধ্যেই অনেকেই ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। তন্মধ্যে ঐতিহ্যবাহী শুভপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে শীর্ষে রয়েছেন বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক আবদুস সালাম মোহন। উপজেলার চাঁনপুর গ্রামের কৃতিসন্তান আবদুস সালাম মোহন জনসেবার মধ্যদিয়ে সাধারণ মানুষের কাছে আস্থাভাজন একজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন।

জানা গেছে, আবদুস সালাম মোহন একজন উদীয়মান সমাজসেবক হিসেবে শুভপুর ইউনিয়নের আনাচে কানাছে অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা। জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের। বিভিন্ন দুর্যোগে তিনি তাঁর সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান। প্রতিদিনই বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তাদের সমস্যা-সম্ভাবনার কথা শুনছেন।

স্থানীয় লোকজন জানান, আবদুস সালাম মোহন দীর্ঘদিন ধরে এলাকার রাজনীতি ও সমাজসেবার সঙ্গে সম্পৃক্ত। সমাজসেবক হিসেবে এলাকায় তিনি শক্ত অবস্থান রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নিজের ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকার ও সামাজিক সংগঠনের মাধ্যমে এলাকার অসহায়- গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। বিগত সময় ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। শুভপুর ইউনিয়নের কয়েকটি সড়কে সাধারণ জনগণের নিরাপদ যাতায়াতের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা করে দিয়েছেন। এছাড়া যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী আন্দোলন এবং সভা সেমিনারের আয়োজনের পৃষ্ঠপোষকতা অব্যাহত রেখেছেন।

স্থানীয় সাধারণ ভোটার ও জনগণের সাথে কথা বললে তারা জানান, আবদুস সালাম মোহন তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন এবং সবসময় শুভপুর ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজসেবক আবদুস সালাম মোহনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নের জনগণ। তারা আরো জানান, দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তার আচার-ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে স্বেচ্ছাসেবী হিসেবে নিবেদিত প্রাণ।

এক প্রতিক্রিয়ায় আবদুস সালাম মোহন বলেন, শিক্ষা, শান্তি ও উন্নয়নের প্রত্যয়ে মাদকমুক্ত, নিরাপদ ও আধুনিক একটি ইউনিয়ন গড়ে তোলাই আমাদের সবার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন শুভপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি প্রতিদ্বন্ধিতা করবো। আমাকে যদি ইউনিয়নের সম্মানিত জনগণ তাদের পবিত্র ভোটে নির্বাচিত করেন তাহলে প্রথমে শুভপুর ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করবো। আমার ইউনিয়নের অবহেলিত প্রতিবন্ধি, বিধবা ভাতা, বয়স্ক ভাতা প্রাপ্তকারিদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ভাতার আওতায় আনার ব্যবস্থা করবো। এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা এবং একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।

সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবদুস সালাম মোহন আরো বলেন, সমাজ সেবাই আমার লক্ষ্য, সমাজ উন্নয়নের কাজই আমার কর্ম। আমি শুভপুর ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে পরিণত করবো। যেখানে থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন। ইউনিয়ন পরিষদ হবে জনগণের সেবার কেন্দ্র যেখানে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের সুযোগ থাকবে না। ঐতিহ্যবাহী শুভপুর ইউনিয়নের উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে ইউনিয়নের সম্মানিত জনগণ আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ছোট-বড় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমি দোয়া কামনা করি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 AparadhDristi
Theme Customized By BreakingNews