1. aparadhdristi1@gmail.com : admi2017 :
  2. editor@aparadhdristi.com : Aparadh Dristi : Aparadh Dristi
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রভাবশালী জামায়াত নেতার দখলে থাকা সরকারি রাস্তা বন্ধঃ জনদুর্ভোগে মুন্সীরহাটের হাজারো মানুষ! শুভপুর ইউনিয়নকে মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য নির্বাচনে অংশগ্রহনের মনোভাব প্রকাশ করেছেন….মোহন সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক ১জন ফটিকছড়ি ওসির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগ ‘ভিত্তিহীন’…দাবি ওসি’র চৌদ্দগ্রামে জ্বালানি তেল বিক্রির ব্যাপক অনিয়মের অভিযোগ পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের একজন ভয়ংকর অপরাধী কালা পাপ্পু কুমিল্লা- ১১ চৌদ্দগ্রাম আসনে ৩৬টি ভোট কেন্দ্রে জাল ভোটের অভিযোগ চৌদ্দগ্রামে বিএনপির নির্বাচনী জনসভায় জনতার ঢল; পরিবর্তনের ডাক কামরুল হুদার দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো চৌদ্দগ্রামের আলোচিত সেই সরকারী জায়গা লাশ দাফন করতে না দেয়ার ঘটনা- এখন চোরের মায়ের বড় গলায় রূপ নিয়েছে!

কুমিল্লা- ১১ চৌদ্দগ্রাম আসনে ৩৬টি ভোট কেন্দ্রে জাল ভোটের অভিযোগ

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১১ বার

নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের বিভিন্ন ইউনিয়নের ৩৬টি ভোটকেন্দ্রে প্রশাসনের সহযোগিতায় এক তরফা দাঁড়িপাল্লায় প্রতীকে অন্যায়ভাবে সিল মেরে নিজেদের ভোটে নিজেরাই বিজয় অর্জন করেছে জামায়াত ইসলামী দল। এসময় বিএনপির প্রার্থী মোঃ কামরুল হুদার ধানের শীষ প্রতীকের কোনো এজেন্ট দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে জামায়াত নেতা ডাঃ তাহের গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের এমপি নির্বাচিত হয়েছেন। আনসার এবং পুলিশ সদস্যদের ম্যানেজ করে অনেক ভোটকেন্দ্রে জামায়াত নেতারা প্রভাব বিস্তার করে দাঁড়িপাল্লায় মার্কায় সিল মারতে দেখা গেছে। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর সরেজমিনে এক পর্যবেক্ষণে চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৩৬টি ভোট কেন্দ্রে অনিয়ম এবং ধানের শীষের কোনো এজেন্ট পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, বিএনপির মনোনীত প্রার্থী মোঃ কামরুল হুদার ব্যাপক জনপ্রিয়তা এবং ধানের শীষ প্রতীকের গনজোয়ারে কোনঠাসা হয়ে পড়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডাক্তার সৈয়দ আবদুল্লা মোঃ তাহের। সর্বদলীয় মানুষের গ্রহনযোগ্যতা অর্জনের পাশাপাশি সাধারন ভোটারদের সমর্থনে কামরুল হুদা যখন নিজের বিজয় অনেকটা নিশ্চিত করে নেয়- ঠিক তখন দিশেহারা হয়ে জামায়াতের সন্ত্রাসী- এক তরফা দাঁড়িপাল্লা মার্কায় জাল ভোট দিয়ে কামরুল হুদার বিজয় ছিনিয়ে নিয়েছে বলে সূত্র নিশ্চিত করেছেন।

এ বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা জানান, আগের রাতে ধানের শীষের এজেন্টদের তালিকা জমা দেওয়া হলেও সকালে কোনো এজেন্ট কেন্দ্রে উপস্থিত হননি। সূত্র জানায়, নির্বাচনের একদিন আগে জামায়াতের সন্ত্রাসীরা ধানের শীষ প্রতীকের নিয়োজিত এজেন্টদেরকে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। নির্বাচনের দিন তারা ভোট কেন্দ্রে প্রবেশ করতে গেলে পথিমধ্যে বাধা সৃষ্টি করে- তাদের আগ্নেয়াস্ত্রের দেখিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে কেন্দ্র যাওয়া থেকে বিরত রাখে।

গুণবতী ইউনিয়নের বুধড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও গুণবতী বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, সংশ্লিষ্ট বুথগুলোতে ধানের শীষ প্রতীকের কোনো এজেন্ট নেই। তবে বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক এবং মুক্তিজোটের ছড়ি প্রতীকের এজেন্টদের উপস্থিতি দেখা গেছে।

জানা গেছে, উপজেলার কাশিনগর ইউনিয়ন রানীর বাজার কেন্দ্র, শ্রীপুর ইউনিয়নের নারচর, শুভপুর ইউনিয়নের ধনিজ করা, ঘোলপাশা ইউনিয়ন নারায়ণপুর কেন্দ্র, চৌদ্দগ্রাম পৌরসভার চৌদ্দগ্রাম প্রাইমারি স্কুল কেন্দ্র, জয়ন্তীনগর কেন্দ্র, চৌদ্দগ্রাম গার্লস স্কুল কেন্দ্র, চান্দিশকরা কেন্দ্র, মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা কেন্দ্র, ছাতিয়ানি কেন্দ্র, সিংরাইশ কেন্দ্র, ফুলমড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, খিরনশাল কেন্দ্র, কনকাপৈত ইউনিয়নের পন্নারা কেন্দ্র, তারাশাইল কেন্দ্র, মাসকরা কেন্দ্র, মরকটা কেন্দ্র, বাতিসা ইউনিয়নের কুলিয়ারা কেন্দ্র, চিওড়া ইউনিয়ন সাঙ্গিশ্বর কেন্দ্র, সরপাটি কেন্দ্র, গুণবতী ইউনিয়নের সুরিকরা কেন্দ্র, পরিকোট কেন্দ্র, রামপুর কেন্দ্র, দশবাহা কেন্দ্র, রাজবল্লভপুর কেন্দ্র, দক্ষিণ শ্রীপুর প্রাইমারী বিদ্যালয় কেন্দ্র, দক্ষিণ শ্রীপুর মাদ্রাসা কেন্দ্র, খাটরা কেন্দ্র, বুধরা কেন্দ্র, জগন্নাথ দীঘি ইউনিয়ন নোয়াগ্রাম কেন্দ্র, আলকরা ইউনিয়ন লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র, ভাজনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ডেকরা কেন্দ্র, ধোপাখিলা কেন্দ্র, আলকরা হাই স্কুল কেন্দ্র সহ বেশ কয়েকটি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকে পক্ষে অনিয়মের সত্যতা পাওয়া গেছে।
বুধড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কাজী মোহাম্মদ সেলিম বলেন, ‘সকাল থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থীর কোনো এজেন্ট যোগাযোগ করেননি। প্রার্থীর পক্ষ থেকেও কোনো বার্তা পাইনি। একই ধরনের বক্তব্য দেন গুণবতী বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তাও। এদিকে জগন্নাথ ইউনিয়নের আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী।

এছাড়া জগন্নাথদিঘী ইউনিয়নের পায়েলখোলা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকের এক এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে আলকরা ও গুণবতী ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে ধানের শীষের সমর্থকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী মো. কামরুল হুদা।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের বিএনপি প্রার্থী কামরুল হুদা বলেন, ‘গুণবতী ও আলকরা ইউনিয়নের সব কেন্দ্র এবং জগন্নাথদিঘী ইউনিয়নের অধিকাংশ কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ধানের শীষের সমর্থকদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। কেউ ধানের শীষে ভোট দিতে চাইলে জোর করে ব্যালটে অন্য প্রতীকে সিল দিয়ে বের করে দেওয়া হয়েছে। এ বিষয়ে বারবার প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 AparadhDristi
Theme Customized By BreakingNews