1. aparadhdristi1@gmail.com : admi2017 :
  2. editor@aparadhdristi.com : Aparadh Dristi : Aparadh Dristi
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
১০ দিন পরও উদ্ধার হয়নি চৌদ্দগ্রামের ইউছুপ আলী– সন্ধানদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা ঘোলপাশা ইউনিয়নকে মাদকমুক্ত নিরাপদ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য নির্বাচনে অংশগ্রহনের মনোভাব প্রকাশ করেছেন ওমর ফারুক চৌদ্দগ্রাম সন্ত্রাসীর প্রভাব খাঁটিয়ে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ জামায়াতের একজন এমপির কাছে নাতনির বয়সী অসহায় মেয়ে চাকরি জন্য গিয়ে ইজ্জত হারিয়েছে–কামরুল হুদা সকলের প্রশংসায় ভাসছেন পল্লবী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির মানব কল্যানে বিশেষ অবদান রাখার জন্য সোনারগাঁয়ের আমজাদ হোসেনকে সম্মাননা পুরস্কার প্রদান শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা কুমিল্লা ডিবি পুলিশের গাড়ী চালক ইমন মাদক মামলার পলাতক আসামী! চৌদ্দগ্রাম বিসিক শিল্প নগরী থেকে পৌনে ২ কোটি টাকার মালামাল লুটঃ ৭ জনের বিরুদ্ধে মামলা চৌদ্দগ্রামে ছাত্রদল নেতা আসিফ ইকবালের ওপর হামলা

চৌদ্দগ্রামে ছাত্রদল নেতা আসিফ ইকবালের ওপর হামলা

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৬ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নে ছাত্রদল নেতা মোহাম্মদ আসিফ ইকবালের ওপর নির্মম হামলার ঘটনা ঘটেছে। গত রাত আনুমানিক ৮ ঘটিকার সময় গুণবতী ইউনিয়ন বিএনপি প্রধান কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে।
​আহত মোহাম্মদ আসিফ ইকবাল গুণবতী ইউনিয়ন ও চৌদ্দগ্রাম উপজেলা জিয়া সাইবার ফোর্সের ছাত্র বিষয়ক সম্পাদক এবং চৌদ্দগ্রাম উপজেলা ও গুণবতী ইউনিয়ন ছাত্রদলের অন্যতম সক্রিয় সদস্য।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত ৮টার দিকে গুণবতী ইউনিয়ন বিএনপি প্রধান কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন আসিফ ইকবাল। এ সময় দলীয় অভ্যন্তরীণ কিছু লোকজন তাকে ডেকে নিয়ে যায় এবং অতর্কিতভাবে তাঁর ওপর নির্মম হামলা চালায়। হামলায় আসিফ ইকবালের মাথায় গুরুতর জখম হয়।
​জানা গেছে, হামলার পর পরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গুণবতী বাজারে নিয়ে প্রাথমিক ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি নিজ বাড়িতে সম্পূর্ণ বেড রেস্টে (শয্যাশায়ী) আছেন।
​এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় স্থানীয় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন আহত নেতার অনুসারীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 AparadhDristi
Theme Customized By BreakingNews