1. aparadhdristi1@gmail.com : admi2017 :
  2. editor@aparadhdristi.com : Aparadh Dristi : Aparadh Dristi
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
১০ দিন পরও উদ্ধার হয়নি চৌদ্দগ্রামের ইউছুপ আলী– সন্ধানদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা ঘোলপাশা ইউনিয়নকে মাদকমুক্ত নিরাপদ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য নির্বাচনে অংশগ্রহনের মনোভাব প্রকাশ করেছেন ওমর ফারুক চৌদ্দগ্রাম সন্ত্রাসীর প্রভাব খাঁটিয়ে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ জামায়াতের একজন এমপির কাছে নাতনির বয়সী অসহায় মেয়ে চাকরি জন্য গিয়ে ইজ্জত হারিয়েছে–কামরুল হুদা সকলের প্রশংসায় ভাসছেন পল্লবী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির মানব কল্যানে বিশেষ অবদান রাখার জন্য সোনারগাঁয়ের আমজাদ হোসেনকে সম্মাননা পুরস্কার প্রদান শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা কুমিল্লা ডিবি পুলিশের গাড়ী চালক ইমন মাদক মামলার পলাতক আসামী! চৌদ্দগ্রাম বিসিক শিল্প নগরী থেকে পৌনে ২ কোটি টাকার মালামাল লুটঃ ৭ জনের বিরুদ্ধে মামলা চৌদ্দগ্রামে ছাত্রদল নেতা আসিফ ইকবালের ওপর হামলা

চৌদ্দগ্রাম সন্ত্রাসীর প্রভাব খাঁটিয়ে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৯ বার

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, জোরপূর্বক জমি দখল করা একটি ফৌজদারি ও দেওয়ানি উভয় অপরাধ। ফৌজদারি অপরাধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে সন্ত্রাসীর প্রভাব খাঁটিয়ে জোর পূর্বক জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। চৌদ্দগ্রাম পৌরসভার শ্রীপুর গ্রামের অধিবাসী আব্দুল খালেক এর ছেলে আমির হোসেন (৫৫) বাদী হয়ে ৫ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করে।

অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, চৌদ্দগ্রাম থানাধীন চান্দিশকরা মৌজার ১১৪৬ নাম্বার বিএস খতিয়ানের ২৬২৪ নাম্বার দাগে প্রায় সাড়ে ৩ শতাংশ জায়গা পৈতিক সূত্রে মালিক হয়ে আমির হোসেন দীর্ঘদিন থেকে ভোগদখল করে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করে আসছে। গত ২২ জুলাই গভীর রাতে চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর গ্রামের মৃত সোনা মিয়া ব্যাপারীর ছেলে নাজমুল হকের নেতৃত্বে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে আমির হোসেনের জায়গার সামনের অংশে জোর পূর্বক দোকান ঘর নির্মাণ করে। নিজের জায়গা সন্ত্রাসীরা বেদখল দেয়ার খবর পেয়ে আমির হোসেন এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বাধাঁ প্রদান করলে, অস্ত্রধারী সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে উল্টো বিভিন্ন প্রকার হুমকি ধমকি প্রদর্শন করে। চৌদ্দগ্রাম থানাধীন পৌরসভার শামীম খাঁ প্লাজার দক্ষিণ পাশে চলাচলের রাস্তার গেটের সামনে এ ঘটনা ঘটে। এঘটনাকে কেন্দ্র করে আমির হোসেন বাদী হয়ে পৌরসভার কিং শ্রীপুর গ্রামের মৃত সোনা মিয়া ব্যাপারীর ছেলে নাজমুল হক, নাজমুল হকের ছেলে তুষার, পূর্ব চান্দিশকরা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে জাকির হোসেন ও দেলোয়ার হোসেন, লক্ষ্মীপুর গ্রামের মোস্তাফিজুর রহমান সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 AparadhDristi
Theme Customized By BreakingNews