1. aparadhdristi1@gmail.com : admi2017 :
  2. editor@aparadhdristi.com : Aparadh Dristi : Aparadh Dristi
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
১০ দিন পরও উদ্ধার হয়নি চৌদ্দগ্রামের ইউছুপ আলী– সন্ধানদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা ঘোলপাশা ইউনিয়নকে মাদকমুক্ত নিরাপদ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য নির্বাচনে অংশগ্রহনের মনোভাব প্রকাশ করেছেন ওমর ফারুক চৌদ্দগ্রাম সন্ত্রাসীর প্রভাব খাঁটিয়ে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ জামায়াতের একজন এমপির কাছে নাতনির বয়সী অসহায় মেয়ে চাকরি জন্য গিয়ে ইজ্জত হারিয়েছে–কামরুল হুদা সকলের প্রশংসায় ভাসছেন পল্লবী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির মানব কল্যানে বিশেষ অবদান রাখার জন্য সোনারগাঁয়ের আমজাদ হোসেনকে সম্মাননা পুরস্কার প্রদান শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা কুমিল্লা ডিবি পুলিশের গাড়ী চালক ইমন মাদক মামলার পলাতক আসামী! চৌদ্দগ্রাম বিসিক শিল্প নগরী থেকে পৌনে ২ কোটি টাকার মালামাল লুটঃ ৭ জনের বিরুদ্ধে মামলা চৌদ্দগ্রামে ছাত্রদল নেতা আসিফ ইকবালের ওপর হামলা

পৌরসভায় কোটি কোটি টাকা আত্মসাৎ: ৩৯ জনের সম্পদের তথ্য চাইল দুদক

  • আপডেট টাইম : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৮৯ বার

অপরাধ দৃষ্টি ডেস্ক: লক্ষ্মীপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেনসহ মোট ৩৯ জন অভিযুক্তের সম্পদের তথ্য চেয়ে চিঠি দিয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুদকের চাঁদপুর জেলা কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দুদক জানিয়েছে, ১৪ অক্টোবর লক্ষ্মীপুর পৌর প্রশাসক বরাবর অভিযোগ সংক্রান্ত অনুসন্ধানের জন্য একটি স্মারকে চিঠি পাঠানো হয়েছে। এই চিঠিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ধারা ১৯ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ২০ অনুসারে রেকর্ড ও তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযুক্ত ৩৯ জনের তালিকায় রয়েছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন, কর নির্ধারক আব্দুর রহমান, উপসহকারী প্রকৌশলী শামছুল আলম, মোহাম্মদ ইসহাক, নকশাকারক এ বি এম আশরাফ উদ্দিন সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের স্বজনরা।

১৪ অক্টোবর দুদকের চাঁদপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা কামরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, পৌরসভার তহবিল থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চিঠিতে ৩৯ ব্যক্তির নামে থাকা নাল জমি, ভিটি-বাড়ি, প্লট, দোকান, ফ্ল্যাটসহ অন্যান্য ক্রয়-বিক্রয় সম্পর্কিত নামজারি বা খতিয়ানের ছায়ালিপি দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে জমা দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 AparadhDristi
Theme Customized By BreakingNews