1. aparadhdristi1@gmail.com : admi2017 :
  2. editor@aparadhdristi.com : Aparadh Dristi : Aparadh Dristi
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
১০ দিন পরও উদ্ধার হয়নি চৌদ্দগ্রামের ইউছুপ আলী– সন্ধানদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা ঘোলপাশা ইউনিয়নকে মাদকমুক্ত নিরাপদ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য নির্বাচনে অংশগ্রহনের মনোভাব প্রকাশ করেছেন ওমর ফারুক চৌদ্দগ্রাম সন্ত্রাসীর প্রভাব খাঁটিয়ে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ জামায়াতের একজন এমপির কাছে নাতনির বয়সী অসহায় মেয়ে চাকরি জন্য গিয়ে ইজ্জত হারিয়েছে–কামরুল হুদা সকলের প্রশংসায় ভাসছেন পল্লবী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির মানব কল্যানে বিশেষ অবদান রাখার জন্য সোনারগাঁয়ের আমজাদ হোসেনকে সম্মাননা পুরস্কার প্রদান শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা কুমিল্লা ডিবি পুলিশের গাড়ী চালক ইমন মাদক মামলার পলাতক আসামী! চৌদ্দগ্রাম বিসিক শিল্প নগরী থেকে পৌনে ২ কোটি টাকার মালামাল লুটঃ ৭ জনের বিরুদ্ধে মামলা চৌদ্দগ্রামে ছাত্রদল নেতা আসিফ ইকবালের ওপর হামলা

সাংবাদিকদের ২১ দফা না মানলে প্রয়োজনে লংমার্চ টু যমুনা

  • আপডেট টাইম : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৭০ বার

স্টাফরিপোর্টার: : সাংবাদিকদের আর্থিক ও কর্মক্ষেত্রের নিরাপত্তাসহ মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠাসহ ২১ দফা দাবি বাস্তবায়ন না হলে লং মার্চ টু যমুনার ঘোষণা দিয়েছেন রংপুরের সাংবাদিকরা।

শনিবার ( ১ নভেম্বর) দুপুরে রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজে আয়োজনে মানববন্ধন থেকে এই ঘোষণা দেন নেতৃবৃন্দ। মহানগরীসহ আট উপজেলার দুই শতাধিক গণমাধ্যমকর্মী বৃষ্টিতে ভিজে এতে অংশ নেন। আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় মানবন্ধনে সংহতি প্রকাশ করে রংপুর প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন,  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন, জাতীয় সাংবাদিক সংস্থাসহ  মাহিগঞ্জ,  সদর, শ্যামপুর, গঙ্গাচড়া, পীরগাছা, কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, মিঠাপুকুর, পীরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠন।

এসময় বক্তব্য রাখেন রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল, দৈনিক মায়াবাজারের সম্পাদক সুশান্ত ভৌমিক, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবু, আরপিইউজে সিনিয়র সহ-সভাপতি চঞ্চল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক বাদশাহ ওসমানী, কোষাধ্যক্ষ ও যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম রিপন, সদস্য সচিব হুমায়ন কবীর মানিক,  রংপুর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফখরুল শাহীন, রংপুর প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য একেএম ময়নুল ইসলাম, রংপুর রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, আরপিইউজে দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল, কার্যকরী সদস্য কামরুল ইসলাম চুন্নু, অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশেন আহবায়ক আতিক হাসান ও সদস্য খুশবু আহমেদ রনি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ, মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবলু নাগ, সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমী মিঠাপুকুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, বদরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি লুৎফর লোহানী শ্যামল, বদরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলতাব হোসেন দুলাল, পীরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটির  সদস্য আবদুল হাকিম ডালিম,  প্রেসক্লাব পীরগাছার সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শহিদুল ইসলাম, পীরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল আলীম প্রামাণিক, শ্যামপুর প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জামান প্রমুখ।

এসময় সাংবাদিক নেতারা বলেন, আর্থিক ও কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায়  ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও  দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি ২ দিন নির্ধারণ, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, আইন অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন,

সংবাদপত্র, অনলাইন, টেলিভিশন, রেডিও ও মাল্টিমিডিয়ার জন্য অভিন্ন ওয়েজ বোর্ড গঠন, সংবাদপত্রের ওপর আরোপিত করপোরেট ট্যাক্সের উচ্চহার ২৭ দশমিক ৫ শতাংশ থেকে কমানোসহ ২১ দফা দাবি অবিলম্বে কার্যকর করতে হবে।

বক্তারা বলেন, ‘ এসব দাবি মানা না হলে প্রয়োজনে লংমার্চ টু যমুনা কর্মসূচি পালন করবে সাংবাদিকরা। সেই কর্মসূচিতে রংপুরের সাংবাদিকরা অংশ নিবে।

সমাবেশে সংহতি প্রকাশ করেন রংপুর বিভাগীয় জাতীয়তাবাদি শ্রমিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির সাবেক আহবায়ক ইমরান হোসেন, রেড জুলাই সভাপতি ও এনসিপির নেতা শেখ রেজওয়ান প্রমুখ।

দুর্যোগময় আবহাওয়ায় বৃষ্টিতে কাকভেজা হয়ে ঘন্ট্যাব্যপি মানববন্ধনে  রংপুরে কর্মরত বিভিন্ন পৃন্ট, ইলেকট্রনিক্স, অনলাইল ও মালিমিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

রংপুরে মানববন্ধন ও সমাবেশের সাংবাদিক নেতৃবৃন্দের ঘোষণাসাংবাদিকদের ২১ দফা না মানলে প্রয়োজনে লংমার্চ টু যমুনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 AparadhDristi
Theme Customized By BreakingNews