1. aparadhdristi1@gmail.com : admi2017 :
  2. editor@aparadhdristi.com : Aparadh Dristi : Aparadh Dristi
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
১০ দিন পরও উদ্ধার হয়নি চৌদ্দগ্রামের ইউছুপ আলী– সন্ধানদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা ঘোলপাশা ইউনিয়নকে মাদকমুক্ত নিরাপদ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য নির্বাচনে অংশগ্রহনের মনোভাব প্রকাশ করেছেন ওমর ফারুক চৌদ্দগ্রাম সন্ত্রাসীর প্রভাব খাঁটিয়ে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ জামায়াতের একজন এমপির কাছে নাতনির বয়সী অসহায় মেয়ে চাকরি জন্য গিয়ে ইজ্জত হারিয়েছে–কামরুল হুদা সকলের প্রশংসায় ভাসছেন পল্লবী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির মানব কল্যানে বিশেষ অবদান রাখার জন্য সোনারগাঁয়ের আমজাদ হোসেনকে সম্মাননা পুরস্কার প্রদান শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা কুমিল্লা ডিবি পুলিশের গাড়ী চালক ইমন মাদক মামলার পলাতক আসামী! চৌদ্দগ্রাম বিসিক শিল্প নগরী থেকে পৌনে ২ কোটি টাকার মালামাল লুটঃ ৭ জনের বিরুদ্ধে মামলা চৌদ্দগ্রামে ছাত্রদল নেতা আসিফ ইকবালের ওপর হামলা

ফরিদপুরের সাবেক অডিটরের কারাদণ্ড, অর্থ বাজেয়াপ্ত

  • আপডেট টাইম : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ বার

অপরাধ দৃষ্টি ডেস্ক: দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ফরিদপুর জেলা হিসাবরক্ষণ অফিসের সাবেক অডিটর আবুল ফজল মোহাম্মদ নাছির উদ্দিনকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৪১ লাখ ১৫ হাজার ৯২১ টাকা বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) ফরিদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ মো. শরীফ উদ্দীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত আবুল ফজল মোহাম্মদ নাছির উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক), ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. শামীম এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০২২ সালের ৩ অক্টোবর দুদকের উপ-পরিচালক মো. রেজাউল করিম এই দুর্নীতির অভিযোগটি দায়ের করেন। দীর্ঘ তদন্ত প্রক্রিয়া এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত অভিযোগটিকে প্রমাণিত হিসেবে গণ্য করে এই রায় ঘোষণা করেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 AparadhDristi
Theme Customized By BreakingNews