1. aparadhdristi1@gmail.com : admi2017 :
  2. editor@aparadhdristi.com : Aparadh Dristi : Aparadh Dristi
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
১০ দিন পরও উদ্ধার হয়নি চৌদ্দগ্রামের ইউছুপ আলী– সন্ধানদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা ঘোলপাশা ইউনিয়নকে মাদকমুক্ত নিরাপদ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য নির্বাচনে অংশগ্রহনের মনোভাব প্রকাশ করেছেন ওমর ফারুক চৌদ্দগ্রাম সন্ত্রাসীর প্রভাব খাঁটিয়ে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ জামায়াতের একজন এমপির কাছে নাতনির বয়সী অসহায় মেয়ে চাকরি জন্য গিয়ে ইজ্জত হারিয়েছে–কামরুল হুদা সকলের প্রশংসায় ভাসছেন পল্লবী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির মানব কল্যানে বিশেষ অবদান রাখার জন্য সোনারগাঁয়ের আমজাদ হোসেনকে সম্মাননা পুরস্কার প্রদান শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা কুমিল্লা ডিবি পুলিশের গাড়ী চালক ইমন মাদক মামলার পলাতক আসামী! চৌদ্দগ্রাম বিসিক শিল্প নগরী থেকে পৌনে ২ কোটি টাকার মালামাল লুটঃ ৭ জনের বিরুদ্ধে মামলা চৌদ্দগ্রামে ছাত্রদল নেতা আসিফ ইকবালের ওপর হামলা

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে বিপুল সরঞ্জাম চুরি, দুর্নীতির অভিযোগ

  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকার ও চীনের মধ্যে জিটুজি (সরকারের সঙ্গে সরকার) চুক্তির আওতায় বাস্তবায়নাধীন পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রডগেজ রেললাইন স্থাপন প্রকল্পে বিপুল পরিমাণ সরঞ্জাম চুরির অভিযোগ উঠেছে। ছয় বছর মেয়াদী এই প্রকল্পটি ২০২৪ সালে শেষ হওয়ার কথা থাকলেও গত বছরের ৫ আগস্টের পর থেকে রেললাইন সংযোগের কাজ বন্ধ রয়েছে। এই সুযোগে প্রকল্পের এলাকা থেকে প্রায় ৭০ থেকে ৮০ কোটি টাকার লোহা ও অন্যান্য সরঞ্জাম নিয়মিতভাবে চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র মতে, এই বিশাল অঙ্কের দুর্নীতি কতিপয় রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং চায়না প্রকল্পের নিরাপত্তাকর্মীদের যোগসাজশে সংঘটিত হচ্ছে। কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও দক্ষিণ কেরানীগঞ্জের চায়না ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের গুদাম থেকে লোহা-লক্করসহ মূল্যবান সরঞ্জাম অত্যন্ত সুচারুভাবে সরানো হচ্ছে।

প্রকল্পের কাজ বন্ধ থাকার সুযোগে এই চুরি ও অনিয়ম পুরো প্রকল্পটির আর্থিক ক্ষতি করছে এবং জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 AparadhDristi
Theme Customized By BreakingNews