1. aparadhdristi1@gmail.com : admi2017 :
  2. editor@aparadhdristi.com : Aparadh Dristi : Aparadh Dristi
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রভাবশালী জামায়াত নেতার দখলে থাকা সরকারি রাস্তা বন্ধঃ জনদুর্ভোগে মুন্সীরহাটের হাজারো মানুষ! শুভপুর ইউনিয়নকে মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য নির্বাচনে অংশগ্রহনের মনোভাব প্রকাশ করেছেন….মোহন সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক ১জন ফটিকছড়ি ওসির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগ ‘ভিত্তিহীন’…দাবি ওসি’র চৌদ্দগ্রামে জ্বালানি তেল বিক্রির ব্যাপক অনিয়মের অভিযোগ পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের একজন ভয়ংকর অপরাধী কালা পাপ্পু কুমিল্লা- ১১ চৌদ্দগ্রাম আসনে ৩৬টি ভোট কেন্দ্রে জাল ভোটের অভিযোগ চৌদ্দগ্রামে বিএনপির নির্বাচনী জনসভায় জনতার ঢল; পরিবর্তনের ডাক কামরুল হুদার দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো চৌদ্দগ্রামের আলোচিত সেই সরকারী জায়গা লাশ দাফন করতে না দেয়ার ঘটনা- এখন চোরের মায়ের বড় গলায় রূপ নিয়েছে!

মাদকের রমরমা বাণিজ্য, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বার

সিলেট ব্যুরো: সিলেট মহানগরীর শাহ পরান থানা এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ৩৪ নং ওয়ার্ডের অন্তর্গত বিআইডিসি এলাকার মীর মহল্লায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা এবং জুয়ার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে, যার ফলে এলাকার যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের রহস্যজনক নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী ও সামাজিক সংগঠনগুলো।

স্থানীয় সূত্র জানায়, মীর মহল্লার সূচনা সেন্টারের পার্শ্ববর্তী এলাকায় একটি শক্তিশালী সিন্ডিকেট এই অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছে। অভিযোগের তীর মূলত মৃত ইসলাম উদ্দিনের দুই ছেলে নুরু মিয়া ও সামাদ মিয়া, নুরু মিয়ার ছেলে রিয়াজ, বদদুস মিয়ার ছেলে সাহাবুদ্দিন এবং ইমরান আহমদসহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে। স্থানীয়দের মতে, এই চক্রটি পাইকারি ও খুচরা পর্যায়ে ইয়াবা ও গাঁজা বিক্রির পাশাপাশি তীর খেলাসহ বিভিন্ন ধরনের জুয়ার আসর পরিচালনা করে।

তারা আরও জানান, অভিযুক্তদের অনেকেই এর আগেও একাধিকবার মাদক মামলায় গ্রেপ্তার হয়ে জেল খেটেছে। কিন্তু জামিনে বেরিয়ে এসে তারা আরও সংগঠিতভাবে এবং বেপরোয়াভাবে তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এই সিন্ডিকেটের অবাধ কর্মকাণ্ডে এলাকার সামাজিক ও পারিবারিক পরিবেশে মারাত্মক অবক্ষয় দেখা দিয়েছে। উঠতি বয়সের তরুণ ও যুবকরা সহজেই মাদকের এই ভয়াল থাবায় আক্রান্ত হচ্ছে, যা নিয়ে অভিভাবক মহল গভীরভাবে উদ্বিগ্ন।

এলাকাবাসীর অভিযোগ, শাহ পরান থানা পুলিশ এই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে নীরব ভূমিকা পালন করছে। তাদের অভিযোগ, পুলিশকে বারবার অবহিত করা সত্ত্বেও এই মাদক ব্যবসায়ীদের নেটওয়ার্ক ভাঙতে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হচ্ছে না, যা তাদের কার্যক্রমকে আরও উৎসাহিত করছে।

এই পরিস্থিতিতে, ‘জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন’ ও ‘অপরাধ বিচিত্রা’র সিলেট জেলা শাখা এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা এক সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেছে, “আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলি এবং যুবসমাজকে রক্ষা করি।”

সংগঠন দুটি সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের সুদৃষ্টি আকর্ষণ করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 AparadhDristi
Theme Customized By BreakingNews