চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নে ছাত্রদল নেতা মোহাম্মদ আসিফ ইকবালের ওপর নির্মম হামলার ঘটনা ঘটেছে। গত রাত আনুমানিক ৮ ঘটিকার সময় গুণবতী ইউনিয়ন বিএনপি প্রধান কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ আসিফ ইকবাল গুণবতী ইউনিয়ন ও চৌদ্দগ্রাম উপজেলা জিয়া সাইবার ফোর্সের ছাত্র বিষয়ক সম্পাদক এবং চৌদ্দগ্রাম উপজেলা ও গুণবতী ইউনিয়ন ছাত্রদলের অন্যতম সক্রিয় সদস্য।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত ৮টার দিকে গুণবতী ইউনিয়ন বিএনপি প্রধান কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন আসিফ ইকবাল। এ সময় দলীয় অভ্যন্তরীণ কিছু লোকজন তাকে ডেকে নিয়ে যায় এবং অতর্কিতভাবে তাঁর ওপর নির্মম হামলা চালায়। হামলায় আসিফ ইকবালের মাথায় গুরুতর জখম হয়।
জানা গেছে, হামলার পর পরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গুণবতী বাজারে নিয়ে প্রাথমিক ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি নিজ বাড়িতে সম্পূর্ণ বেড রেস্টে (শয্যাশায়ী) আছেন।
এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় স্থানীয় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন আহত নেতার অনুসারীরা।
Leave a Reply