1. aparadhdristi1@gmail.com : admi2017 :
  2. editor@aparadhdristi.com : Aparadh Dristi : Aparadh Dristi
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
১০ দিন পরও উদ্ধার হয়নি চৌদ্দগ্রামের ইউছুপ আলী– সন্ধানদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা ঘোলপাশা ইউনিয়নকে মাদকমুক্ত নিরাপদ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য নির্বাচনে অংশগ্রহনের মনোভাব প্রকাশ করেছেন ওমর ফারুক চৌদ্দগ্রাম সন্ত্রাসীর প্রভাব খাঁটিয়ে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ জামায়াতের একজন এমপির কাছে নাতনির বয়সী অসহায় মেয়ে চাকরি জন্য গিয়ে ইজ্জত হারিয়েছে–কামরুল হুদা সকলের প্রশংসায় ভাসছেন পল্লবী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির মানব কল্যানে বিশেষ অবদান রাখার জন্য সোনারগাঁয়ের আমজাদ হোসেনকে সম্মাননা পুরস্কার প্রদান শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা কুমিল্লা ডিবি পুলিশের গাড়ী চালক ইমন মাদক মামলার পলাতক আসামী! চৌদ্দগ্রাম বিসিক শিল্প নগরী থেকে পৌনে ২ কোটি টাকার মালামাল লুটঃ ৭ জনের বিরুদ্ধে মামলা চৌদ্দগ্রামে ছাত্রদল নেতা আসিফ ইকবালের ওপর হামলা

ফাইল আটকে অর্থ আদায়- হয়রানি কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার

নিজস্ব প্রতিবেদক: ফাইল আটকে অর্থ আদায়, হয়রানি, কতিপয় কর্মকর্তা – কর্মচারীর বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় গৃহায়ন কতৃপক্ষের খুলনা বিভাগীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা। গতকাল দুপুরে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলামের নেতৃত্বে খালিশপুরে অবস্থিত বিভাগীয় কার্যালয়ে এই অভিযান পরিচালনা করা হয়। দুদকের এই অভিযানে মিলেছে ফাইল আটকে রেখে সেবাগ্রহীতাদের হয়রানির প্রমান। এছাড়া অবৈধ ভাবে সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে চার কর্মকর্তা- কর্মচারীর ব্যক্তিগত ফাইল জব্দ করা হয়েছে। ফাইলগুলি অনুসন্ধানের পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানিয়েছে দুদকের কর্মকর্তারা। দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, ” গৃহায়ণ অফিসে প্লট বরাদ্দ হস্তান্তর, পুন:নির্মাদনের আবেদনকারীকে হয়রানি করা হয় এমন অভিযোগ ছিল। একই সঙ্গে এসব ফাইলগুলো আটকে রেখে অতিরিক্ত টাকা দাবি করে। অভিযানকালে আমরা সেখানে ফাইলপত্র দেখেছি। ৫ জন গ্রাহকের নাম ছিল। আমরা সেগুলো দেখেছি। এরমধ্যে একটি ফাইল দেখলাম আড়াইমাস ধরে আবেদন পেন্ডিং রয়েছে। আমাদের কাছে সন্দেহের মনে হলে সঙ্গে সঙ্গে গ্রাহককে ফোন দিয়েছি। গ্রাহক স্বীকার করেছে অতিরিক্ত টাকা দাবি করেছে, সেটি না দিতে পারার কারনে ফাইলটি আটকে রেখেছে। অভিযোগে প্রাথমিক সত্যতা মিলেছে। তিনি আরো বলেন, ” গৃহায়ন অফিসের এডমিনিস্ট্রেটিভ অফিসারসহ চার কর্মকর্তা- কর্মচারীর বিরুদ্ধে সম্পদের অভিযোগ রয়েছে। সেই সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করেছি। তথ্য – প্রমান যাচাই – বাছাই করা হবে। এরপর উর্দ্ধতন কতৃপক্ষের নিকট রিপোর্ট পাঠানো হবে”।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 AparadhDristi
Theme Customized By BreakingNews