1. aparadhdristi1@gmail.com : admi2017 :
  2. editor@aparadhdristi.com : Aparadh Dristi : Aparadh Dristi
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রভাবশালী জামায়াত নেতার দখলে থাকা সরকারি রাস্তা বন্ধঃ জনদুর্ভোগে মুন্সীরহাটের হাজারো মানুষ! শুভপুর ইউনিয়নকে মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য নির্বাচনে অংশগ্রহনের মনোভাব প্রকাশ করেছেন….মোহন সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক ১জন ফটিকছড়ি ওসির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগ ‘ভিত্তিহীন’…দাবি ওসি’র চৌদ্দগ্রামে জ্বালানি তেল বিক্রির ব্যাপক অনিয়মের অভিযোগ পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের একজন ভয়ংকর অপরাধী কালা পাপ্পু কুমিল্লা- ১১ চৌদ্দগ্রাম আসনে ৩৬টি ভোট কেন্দ্রে জাল ভোটের অভিযোগ চৌদ্দগ্রামে বিএনপির নির্বাচনী জনসভায় জনতার ঢল; পরিবর্তনের ডাক কামরুল হুদার দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো চৌদ্দগ্রামের আলোচিত সেই সরকারী জায়গা লাশ দাফন করতে না দেয়ার ঘটনা- এখন চোরের মায়ের বড় গলায় রূপ নিয়েছে!

বিপিডিবির নির্বাহী প্রকৌশলী সুমন কুমার কুন্ডুর কার্যক্রম নিয়ে প্রশ্ন

  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৮১ বার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) নির্বাহী প্রকৌশলী সুমন কুমার কুন্ডুর কর্মকাণ্ড নিয়ে সংস্থার ভেতরে আলোচনার ঝড় বইছে। অভিযোগ উঠেছে, অতীতে ও বর্তমানে তিনি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে প্রভাব খাটিয়ে কিছু বিতর্কিত সিদ্ধান্তে জড়িত ছিলেন।

সূত্র জানায়, সুমন কুমার কুন্ডু আগে বিপিডিবির পরিকল্পনা ও নকশা বিভাগে দায়িত্ব পালন করেছেন। ওই সময় কিছু প্রকল্পের অনুমোদন ও ক্রয় প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠে, যা বর্তমানে পুনরায় পর্যালোচনা করা হচ্ছে।

এছাড়াও, আওয়ামীলীগ এর দূসর এবং গণঅভ্যুত্থান এর আগে ৫ তারিখ এ ছাত্র জনতা হত্যার নিদর্শনা দিয়েছেন সুমন কুমার কুণ্ডু, আওয়ামীলীগ থাকা কালিন ১৬ বছরে শতকোটি টাকার মালিক নিজ ও পরিবারের নামে বাড়ি সম্পদের পাহার বনেছে এই প্রকৌশলী।

বর্তমানে তিনি Static Business Unit (এসবিইউ), বিদ্যুৎ ভবন, আব্দুল গনি রোড, ঢাকা–এ কর্মরত রয়েছেন। সংস্থার অভ্যন্তরীণ একাধিক কর্মকর্তা দাবি করেছেন, এখানেও কিছু প্রশাসনিক বিষয়ে স্বচ্ছতার অভাব লক্ষ্য করা যাচ্ছে।

এছাড়া, তিনি বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ (Bangabandhu Prokoushol Parishad)–এর সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। সংস্থার একাধিক কর্মকর্তা অভিযোগ করেছেন, এই সংগঠনের প্রভাব ব্যবহার করে তিনি কিছু সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছেন বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি নিয়ে বিপিডিবির এক মুখপাত্র বলেন,

“আমরা দুর্নীতি ও অনিয়মের বিষয়ে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করি। যেকোনো অভিযোগ প্রাপ্ত হলে তা যাচাই ও তদন্তের ব্যবস্থা নেওয়া হবে।”

যোগাযোগের চেষ্টা করা হলেও সুমন কুমার কুন্ডুর মন্তব্য জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 AparadhDristi
Theme Customized By BreakingNews