1. aparadhdristi1@gmail.com : admi2017 :
  2. editor@aparadhdristi.com : Aparadh Dristi : Aparadh Dristi
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামের মীর আলমগীর হোসেনকে ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব প্রদান রাতের অন্ধকারের চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ মাদক সম্রাজ্ঞী আনোয়ারীর খুঁটির জোর কোথায়–? দালান ভেঙ্গে চৌদ্দগ্রামের এক সাংবাদিকের সম্পত্তি জবরদখলের পরিকল্পনার অভিযোগ অক্সিজেন সংকটে চৌদ্দগ্রামের একটি পুকুরে ১৬ লক্ষ টাকার মাছ মরে ভাসছে সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামে মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামের শুভপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত। রামিসা হত্যা: সোহেল রানা নিজের স্ত্রীকে নির্দোষ দাবি করে ‘ডলার’কে মূল অপরাধী হিসেবে দাবি করেছেন

ফাইলেরিয়া হাসপাতাল নির্মাণে দুর্নীতি

  • আপডেট টাইম : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ বার

অপরাধ দৃষ্টি ডেস্ক: সাভারের ফাইলেরিয়া হাসপাতাল নির্মাণ প্রকল্পে প্রায় সোয়া ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রকল্প পরিচালক, ঠিকাদার এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাসহ মোট ১০ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে এই চার্জশিট অনুমোদন দেওয়া হয়। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগে চলতি বছরের ২১ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে এই ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন:
১. ঠিকাদার ও রাকাব ট্রেড কর্পোরেশনের মালিক (প্রোপ্রাইটার) মো. হাবিবুর রহমান
২. তার স্ত্রী মিসেস নাসিমা আক্তার
৩. প্রকল্পের তৎকালীন পরিচালক ও সাবেক ডেপুটি চিফ এএনএম রোকনুদ্দিন
৪. প্রাক্তন প্রকল্প পরিচালক মো. হারুন অর রশীদ
৫. আইএসিআইবি’র প্রাক্তন নির্বাহী পরিচালক আনোয়ারুল হক
৬. সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক মো. সাব্বির ইমাম
৭. সারা ট্রেড কর্পোরেশন ও উপকূল ট্রেডার্সের মালিক হেলালউদ্দিন
৮. জীবন আফরোজ এন্টারপ্রাইজের মালিক কাজী বোরহান সাদেক মামুন
৯. আইএসিআইবি’র সাবেক ম্যানেজার (অর্থ ও হিসাব) এবং দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব খাজা আবদুল্লাহ আল ফুয়াদ
১০. মেসার্স তাহিয়া এন্টারপ্রাইজের মালিক মো. জহিরুল হায়দার

দুদকের তদন্তে ফাইলেরিয়া হাসপাতাল নির্মাণ সংক্রান্ত কার্যক্রমে ব্যাপক আর্থিক অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 AparadhDristi
Theme Customized By BreakingNews