1. aparadhdristi1@gmail.com : admi2017 :
  2. editor@aparadhdristi.com : Aparadh Dristi : Aparadh Dristi
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
১০ দিন পরও উদ্ধার হয়নি চৌদ্দগ্রামের ইউছুপ আলী– সন্ধানদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা ঘোলপাশা ইউনিয়নকে মাদকমুক্ত নিরাপদ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য নির্বাচনে অংশগ্রহনের মনোভাব প্রকাশ করেছেন ওমর ফারুক চৌদ্দগ্রাম সন্ত্রাসীর প্রভাব খাঁটিয়ে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ জামায়াতের একজন এমপির কাছে নাতনির বয়সী অসহায় মেয়ে চাকরি জন্য গিয়ে ইজ্জত হারিয়েছে–কামরুল হুদা সকলের প্রশংসায় ভাসছেন পল্লবী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির মানব কল্যানে বিশেষ অবদান রাখার জন্য সোনারগাঁয়ের আমজাদ হোসেনকে সম্মাননা পুরস্কার প্রদান শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা কুমিল্লা ডিবি পুলিশের গাড়ী চালক ইমন মাদক মামলার পলাতক আসামী! চৌদ্দগ্রাম বিসিক শিল্প নগরী থেকে পৌনে ২ কোটি টাকার মালামাল লুটঃ ৭ জনের বিরুদ্ধে মামলা চৌদ্দগ্রামে ছাত্রদল নেতা আসিফ ইকবালের ওপর হামলা

১৩ কোটি টাকা আত্মসাৎ: সাবেক এমপি নদভী ও ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

  • আপডেট টাইম : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার

অপরাধ দৃষ্টি ডেস্ক: একটি বেসরকারি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) প্রায় ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভী এবং তাঁর স্ত্রী রিজিয়া সুলতানাসহ মোট ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক কমল চক্রবর্তী বাদী হয়ে আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এই মামলাটি রুজু করেন। চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য নদভী বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

মামলায় প্রধান অভিযুক্ত সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভী ও তাঁর স্ত্রী ছাড়াও আরও যাঁরা আসামি হয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

ট্রাস্টি বোর্ডের সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, চবি শিক্ষক মোহাম্মদ সালেহ জহর, প্রকৌশলী রশিদ আহমেদ চৌধুরী, সাবেক মন্ত্রী হাছান মাহমুদের ভাই মোহাম্মদ খালেদ মাহমুদ, অধ্যাপক ফসিউল আলম, অধ্যাপক আবদুর রহিম, মো. শামসুজ্জামান, মোহাম্মদ বদিউল আলম, মোহাম্মদ হুমায়ুন কবির, মুহাম্মদ শফীউর রহমান, অধ্যাপক মাহি উদ্দিন, অধ্যাপক আফজল আহমদ এবং মোজাফফর হোছাইন নদভী।

দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে প্রায় ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

তিনি প্রথম আলোকে নিশ্চিত করেন যে, এই অর্থ আত্মসাতের ঘটনাটি ২০০৫ সালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় প্রায় ২০ কাঠা জমি কিনে বিশ্ববিদ্যালয় ট্রাস্টের মাধ্যমে ‘আইআইইউসি টাওয়ার’ নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট। ওই জমি ক্রয়ের সময়ই বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 AparadhDristi
Theme Customized By BreakingNews