1. aparadhdristi1@gmail.com : admi2017 :
  2. editor@aparadhdristi.com : Aparadh Dristi : Aparadh Dristi
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
১০ দিন পরও উদ্ধার হয়নি চৌদ্দগ্রামের ইউছুপ আলী– সন্ধানদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা ঘোলপাশা ইউনিয়নকে মাদকমুক্ত নিরাপদ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য নির্বাচনে অংশগ্রহনের মনোভাব প্রকাশ করেছেন ওমর ফারুক চৌদ্দগ্রাম সন্ত্রাসীর প্রভাব খাঁটিয়ে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ জামায়াতের একজন এমপির কাছে নাতনির বয়সী অসহায় মেয়ে চাকরি জন্য গিয়ে ইজ্জত হারিয়েছে–কামরুল হুদা সকলের প্রশংসায় ভাসছেন পল্লবী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির মানব কল্যানে বিশেষ অবদান রাখার জন্য সোনারগাঁয়ের আমজাদ হোসেনকে সম্মাননা পুরস্কার প্রদান শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা কুমিল্লা ডিবি পুলিশের গাড়ী চালক ইমন মাদক মামলার পলাতক আসামী! চৌদ্দগ্রাম বিসিক শিল্প নগরী থেকে পৌনে ২ কোটি টাকার মালামাল লুটঃ ৭ জনের বিরুদ্ধে মামলা চৌদ্দগ্রামে ছাত্রদল নেতা আসিফ ইকবালের ওপর হামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নানকের সাবেক পিএস বিপ্লবের বিরুদ্ধে দুদুকের মামলা অনুমোদন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৬৮ বার

অপরাধ দৃষ্টি ডেস্ক: অবৈধ সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লবের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম নিশ্চিত করেছেন।

দুদকের অনুসন্ধানে মো. মাসুদুর রহমান বিপ্লবের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য উঠে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তার নামে ১ কোটি ৬ লাখ ৭২ হাজার ৫০০ টাকার স্থাবর সম্পদ এবং ৪৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া গেছে। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৫৩ লাখ ৪৫ হাজার ১৯৩ টাকা

অনুসন্ধান প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, আয়কর নথি ও অন্যান্য নির্ভরযোগ্য উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে তার পারিবারিক ব্যয় বাবদ ৭১ লাখ ৩৮ হাজার ৪৭৯ টাকার হিসাব পাওয়া গেছে। অর্জিত সম্পদ ও ব্যয়ের যোগফল দাঁড়ায় ২ কোটি ২৪ লাখ ৮৩ হাজার ৬৭২ টাকা। এর বিপরীতে দুদক তার বৈধ আয়ের উৎস পেয়েছে ১ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ৯১৩ টাকা। অর্থাৎ, অনুসন্ধানে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ ৬৮ লাখ ২৫ হাজার ৭৫৯ টাকা বলে প্রমাণিত হয়েছে।

এই বিপুল পরিমাণ অবৈধ সম্পদের উৎস এবং মানিলন্ডারিংয়ের অভিযোগেই দুদক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এই মামলার ফলে সরকারি পদ ব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের বিরুদ্ধে দুদকের কঠোর অবস্থানের বিষয়টি আরও একবার স্পষ্ট হলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 AparadhDristi
Theme Customized By BreakingNews