নিজস্ব প্রতিনিধি: ৬ জুন ২০২৬ ইং শনিবার বিকাল ৩টায় কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি জননেতা জনাব কামরুল হুদা বলেন, এখনো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাম নিয়ে ষড়যন্ত্র করছে গুপ্ত বাহিনী। ছাত্রদল, যুবদলকে নিঃশেষ করার জন্য কয়েকশ মামলা দেয়া হয়েছিল। আমার কোন নেতা কর্মের বিরুদ্ধে অন্যায় ভাবে কোন মামলা দিলে, দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে গুপ্তবাহিনী মব সৃষ্টি করে চলেছে। এ গুপ্তবাহিনী যে বিশ্রী ভাষায় শ্লোগান দেয়, মিছিল করে, ছাত্রদলকে তা প্রতিহত করতে হবে।
তিনি উপস্থিত নেতৃবৃন্দদেরকেও উদ্দেশ্য করে তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে চৌদ্দগ্রামের সকল ইউনিয়ন এবং কলেজ ছাত্রদলের কমিটি সুসম্পন্ন করতে হবে। ভয় পাওয়ার কোন কারণ নাই, আমরা আছি। চৌদ্দগ্রামের ছাত্রদলকে এমন ভাবে সুসংগঠিত করতে হবে, এমনভাবে দলের নেতৃত্ব সৃষ্টি করতে হবে যেন ছাত্রদলের এক ভাইয়ের বিপদে, দলের প্রয়োজনে একজনের ডাকে যেন একশজন এগিয়ে আসে।
চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত মিয়া মোঃ জোবায়েরের সভাপতিত্বে এবং চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আবদুল্লাহ চৌধূরী ও পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক গাজী আবদুল্লাহ আল জোবায়ের রায়হানের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ তোফায়েল হোসেন জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান, পৌরসভা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার জাকির বাঁধন।
সভায় অতিথিবৃন্দ সংগঠনের বর্তমান কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, শিক্ষার্থীদের অধিকার রক্ষা, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। একটি আদর্শ, গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব সমাজ গঠনে ছাত্রসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করে নেতৃবৃন্দ, উপজেলা ছাত্রদলকে প্রতিটি ইউনিটের ছাত্র-ছাত্রীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির কল্যাণে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মতবিনিময় সভায় ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ে ছাত্রদলের কার্যক্রম আরও বেগবান করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
Leave a Reply